টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১২ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ PM
রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটছে। এ ঘটনায় আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০-২৫ টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, ‘ক্যাম্পের বাসিন্দা ফাতেমার ঘর থেকে ফোনে চার্জে আগুন লাগে। এতে চারদিকে আগুন ছড়িয়ে পরে। অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।’

লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম জানান, হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করছে। পাশাপাশি আমারও লোকজনকে ছড়িয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু এর মধ্য ২৫-৩০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। এখনো আগুন নেভানোর যায়নি।

ক্যাম্পের বাসিন্দা নুর আকম মো. আলম বলেন, ‘তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুনের অনেক তীব্রতা বেশি। কিন্তু কীভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে।

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9