শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

০৯ জুন ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
মদন থানা গেইট

মদন থানা গেইট © টিডিসি ফটো

নেত্রকোনার মদনে বৃদ্ধের বিরুদ্ধে  ১২ বছরি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের দাবি, রোববার (৯ জুন) দুপুরে টাকার লোভ দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় রাতে  থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এতে অভিযুক্ত করা হয়েছে ৬০ বছর বয়সি এক বৃদ্ধকে।

রোববার রাতে মদন থানায় ওই শিশুর বাবা মামলাটি করেন। এর আগে এদিন দুপুরে মদন পৌর সদরের বৈশ্যপাড়ার প্রশিকার অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে শিশুটিকে পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, প্রশিকা অফিস সংলগ্ন এলাকায় চায়ের দোকান রয়েছে অভিযুক্ত বৃদ্ধের। ওই দোকানে নিয়মিত শিশুটির আসা যাওয়া ছিল। রোববার ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে পরিত্যক্ত প্রশিকা অফিসের ভেতরে নিয়ে যায় অভিযুক্ত। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসে ও তাকে উদ্ধার করে। এ সময় কৌশলে অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যায়। 

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে দিনবন্ধু নামে এক বৃদ্ধের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬