নেত্রকোণায় বিষপানে মুক্তিযোদ্ধার মৃত্যু

১৯ মে ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৯:৩৩ AM
দুর্গাপুর থানা, নেত্রকোণা

দুর্গাপুর থানা, নেত্রকোণা © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপানে সন্তোষ দেবনাথ (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। আজ সোমবার (১৯ মে) সকালের দিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গত রবিবার রাত সাড়ে ৭টার দিকে নিজ বসতঘরে সবার অগোচরে বিষপানে চটপট করতে থাকেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ। টের পেয়ে তার স্ত্রী পুষ্প দেবনাথ (৫৫) ডাক-চিৎকার করতে থাকেন। 

আরও পড়ুন: সীমান্তে গরু প্রবেশ, ঈদে লোকসানের শঙ্কা খামারিদের

পরে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। 

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ আজ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬