বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার অস্ত্রধারী আসামি গ্রেপ্তার

০৯ জুন ২০২৫, ০৭:১৩ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৬:০৩ PM
নুর মোহাম্মদ নবী

নুর মোহাম্মদ নবী © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলিবর্ষণকারী ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রধান এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদ নবীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার নবী ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদ আবুল হাই প্র. আব্দুল্লাহ ছেলে। তিনি ধলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রকাশ্যে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নুর মোহাম্মদ আত্মগোপন চলে যায় । পরে রবিবার (৮ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল তিনটি পৃথক মামলা রয়েছে। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় নুর মোহাম্মদ নবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬