প্রেমের ফাঁদে ফেলে নারী চিকিৎসককে ধর্ষণ, প্রতারক গ্রেপ্তার

০৪ জুন ২০২৫, ০২:৩৪ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:১৫ AM
প্রতারক বেনজির হোসেন

প্রতারক বেনজির হোসেন © টিডিসি ছবি

সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে একজন নারী চিকিৎসককে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর প্রতারণার মাধ্যমে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বেনজির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, পাসপোর্ট ও চারটি চেকের পাতা উদ্ধার করা হয়। অভিযুক্ত বেনজির নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী চিকিৎসক সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে আসার সুযোগে বেনজিরের সঙ্গে তার পরিচয় হয়।

এর পর থেকে বেনজির নানাভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তিনি নিজেকে সেনাবাহিনীর একজন মেজর এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া করেছেন বলে জানান।

একপর্যায়ে বিয়ের আশ্বাসে ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের মধ্যে ৩-৪ বার শারীরিক সম্পর্কও হয়। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাখেন অভিযুক্ত বেনজির।

পরে নানা কায়দায় ভুক্তভোগী চিকিৎসকের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। টাকা ফেরত চাইলে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তাকে হত্যার পর একমাত্র ছেলে সন্তানের ক্ষতি করার হুমকি দেন বেনজির। একপর্যায়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত বেনজির আসলে কোনো সেনা সদস্য না। মিথ্যা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে সুবিধা নেয়া তার পেশা। এ অবস্থায় তার বিরুদ্ধে ভুক্তভোগী নারী চিকিৎসক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

ভুয়া মেজরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভুঞা। তিনি বলেন, গ্রেপ্তারের পর বেনজির অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পর্নোগ্রাফি, প্রতারণাসহ ৪টি মামলা রয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950