জুলাই গণ-অভ্যুত্থান

চানখাঁরপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘ফরমাল চার্জ’ দাখিল

২৫ মে ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
৫ আগস্ট চানখারপুলে ছাত্র-জনতার ওপর এক আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যের গুলি চালানোর দৃশ্য

৫ আগস্ট চানখারপুলে ছাত্র-জনতার ওপর এক আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যের গুলি চালানোর দৃশ্য © সংগৃহীত

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘ফরমাল চার্জ’ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে। আজ রবিবার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। অভিযোগটি ট্রাইব্যুনাল আমলে নিলে এর মাধ্যমে ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো মামলায় আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল, সেই প্রতিবেদনসহ বিভিন্ন ডকুমেন্টস পর্যালোচনা করে চিফ প্রসিকিউটর আজ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছেন। এর ওপর ট্রাইব্যুনালে আজ শুনানি হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে সালাহউদ্দিন আহমেদের অবস্থান ও ভূমিকা নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রসঙ্গত, চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করে গত ২১ এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদন যাচাই–বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

মামলার আট আসামি হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। আট আসামির মধ্যে শেষের চারজন বর্তমানে কারাগারে, অন্যরা পলাতক। কারাগারে থাকা চার আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9