ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না বাবা-মায়ের

২৫ মে ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৮:৫৯ AM
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন © প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফিরছিলেন তারা।

নিহত দুজন হলেন, উপজেলা ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশায় চালকসহ চারজন পূর্বধলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া নামক স্থানে আসা মাত্রই বিপরীত দিকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ দুজন মারা যান। আরও দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন: ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচনের কমিশন, অনশন ভাঙলেন বিন ইয়ামিনসহ তিনজন

নিহতদের পারিবার সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও মেয়ে এবং মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশে ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়েছেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950