বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে জিপের ছাদে উঠে প্রাণ গেল কিশোরের

২৪ মে ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৬:২১ PM
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর প্রাণ হারিয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর প্রাণ হারিয়েছে © প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় চলন্ত জিপ গাড়ি থেকে পড়ে মোহাম্মদ হাবিব (১২) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) বিকেলে আনোয়ারা-চন্দনাইশ সড়কের সৈয়দ কুচাইয়া এলাকায়।

নিহত হাবিব হাইলধর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের বাসিন্দা মো. মফিজের ছেলে। সে তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয় ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাবিব একটি জিপগাড়ির ছাদে ওঠে। পথে হঠাৎ গাড়ির ছাদ থেকে পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ১২ বছরের এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরবর্তীতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬