যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

২৪ মে ২০২৫, ০১:০২ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ১২:৩৯ PM
বোমা সদৃশ বিস্ফোরণে তিনজন আহত হয়েছে

বোমা সদৃশ বিস্ফোরণে তিনজন আহত হয়েছে © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ মে) রাতের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ের পাশে একটি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে ককটেল সদৃশ একটি বস্তু ছুড়ে মারা হয়। এতে পার্কের ভেতরে থাকা তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অপর দুজন সামান্য আহত হয়েছেন।

তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার কারণ ও কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষজন ছুটে আসেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বিস্ফোরণের ধরন ও এর পেছনে কোনো সংগঠিত চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬