ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, আটক ৩

২২ মে ২০২৫, ০৫:৩৫ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৯:০০ PM
আটক ৩ যুবক

আটক ৩ যুবক © টিডিসি ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশে (বিজিবি)। বুধবার (২১মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেলিখালী বিওপির নায়েব সুবেদার মিজানুর রহমান। 

মিজানুর রহমান বলেন, বুধবার দুপুরে তেলিখালী বিওপি ক্যাম্পের সদস্যরা টহল দেওয়ার সময় বাংলাদেশ সীমান্তের ৩০০ গজ ভেতরের মেইন পিলার ১১১৯/৭ থেকে তাদেরকে আটক করা হয়।তারা গত ২ মাস আগে অন্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং তেলিখালী এলাকা দিয়ে তারা দেশে ফিরছিলেন। 

তিনি বলেন, আটক যুবকরা যে বাংলাদেশের নাগরিক তা তাদের পরিবার ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। পরে তাদের হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। 

আরও পড়ুন: মায়ের করা মামলায় অভিনেত্রী শাওনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আটককৃতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের সালিক মিয়ার পুত্র সাকিব (২৫), একই উপজেলার বক্তারপুর গ্রামের আরব আলীর পুত্র তাওহিদ (২৮) ও হবিগঞ্জ সদরের আব্দুল আওয়ালের পুত্র সাহিদ মিয়া (৩২)। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘আটককৃতরা ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ বিষয়েই মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা যেহেতু প্রক্রিয়াধীন তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না।’

 

ট্যাগ: ভারত
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9