ঘাতক সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল: মেয়র আতিকুল

১৯ মার্চ ২০১৯, ০৪:১২ PM
মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কথা বলছেন

মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কথা বলছেন © সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছে সুপ্রভাত বাস রাস্তায় না চলাতে। আমি বলতে চাই, রাজধানী ঢাকার কোনো রুটেই সুপ্রভাত বাস চলবে না। আমি ইতোমধ্যে সংশ্লিষ্টদের বলেছি, সুপ্রভাতের লাইসেন্স বাতিল করতে হবে। ঢাকায় সুপ্রভাত চলবে না। সেইসঙ্গে চেকিং-কন্ট্রাক্ট সিস্টেম বাতিল করতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরীর নিহত হন। তিনি বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস্ (বিউপি) এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। ভাটারা এলাকায় রাস্তা পরাপারের সময় তাকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের ওই বাসটি।

পরে দুর্ঘটনাস্থলে যান ডিএনসিস’র মেয়র আতিকুল ইসলাম। এ সময় বিইউপির অর্ধশতাধিক শিক্ষার্থী মেয়রের সঙ্গে কথা বলেন এবং লিখিতভাবে ১২ দফা দাবি পেশ করেন। মেয়র শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিলে করতে সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন।

এছাড়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে প্রগতি সরণিতে সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন মেয়র।

এদিকে, বাসচালকের বিচারের দাবির বিষয়ে তিনি বলেন, ‘চালকের বিচার করতেই হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ বিচার হবে।

 

 

দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল
  • ০১ এপ্রিল ২০২৬
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে মার্কিন জাহাজ
  • ০১ এপ্রিল ২০২৬
এ বছর অনিয়ম করলে আগামী বছর সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ: বন প্র…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence