গাইবান্ধায় প্রশ্নফাঁস চক্রের প্রধান গ্রেফতার

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২০ AM

গাইবান্ধার গোবিন্ধগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ও উত্তর সরবরাহ চক্রের প্রধান রায়হান কবির তারেককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে প্রশ্ন ও উত্তর সরবরাহ করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে গোবিন্ধগঞ্জ উপজেলার হিরোক মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ওসি একএম মেহেদী হাসান জানান, ‘গাইবান্ধা বিপিএল ২০১৯’ নামে একটি গ্রুপ খুলে একাধিক ছাত্রকে নকল সরবরাহকালে গোবিন্দগঞ্জ থানার এসআই জিল্লুর অভিযান চালিয়ে রায়হান কবির তারেককে গ্রেফতার করে। সে মোবাইল ফোনে ডজন খানেক পরীক্ষার্থীর সঙ্গে গ্রুপ তৈরি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্ন ও উত্তর সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মঙ্গলবার রাত ৯টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close