সড়কে লাশের মিছিলে এবার খুলনা মেডিকেল ছাত্র আকাশ

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২ PM
আরিফুল ইসলাম আকাশ

আরিফুল ইসলাম আকাশ © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রতিদিন লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। এ লাশের মিছিলে এবার যোগ হলো খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম আকাশ (২২)। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানার গেট সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বুধবার সকালে থানা গেটের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত অবস্থায় খুলনা মেডিকেল কলেজের ওই ছাত্রকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে গত রবিবার রাতে খুলনা নগরীতে প্রাইভেটকার দুর্ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা নিহত হন।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬