রাবিতে স্থানীয়দের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ নেতা

২০ জানুয়ারি ২০১৯, ১০:১৯ PM
আহত ইমতিয়াজ আহমেদ

আহত ইমতিয়াজ আহমেদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন যুবক। রবিবার রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশে এ ঘটনা ঘটে। আহত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় মটর সাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে স্থানীয় কয়েক যুবকের সাথে বাকবিতণ্ডায় জড়ায় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বাধন নামের এক যুবকের মাথা ফেটে যায়। পরে ঘটনাস্থল ত্যাগ করে দুই পক্ষ।

পরবর্তীতে ৫টি মটরসাইকেলে করে প্রতিশোধ নিতে ক্যাম্পাসে ঢুকে স্থানীয় ওই যুবকেরা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশে মাসুমের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইমতিয়াজের গলায় ছুড়ি মেরে মটর সাইকেলে পালিয়ে যায় স্থানীয় যুবকরা। 

এদিকে হামলাকারীদের মধ্যে ইশতিয়াক আহমেদ রুমেল নামের এক যুবক পালাতে না পারায় শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে। সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী বলে দাবি করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের গেস্ট রুমে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আহত ইমতিয়াজ আরবী বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬