বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার গ্রেপ্তার

২৩ মার্চ ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৮ PM
আক্তার হোসেন

আক্তার হোসেন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৩ মার্চ) ভোরে সিলেট জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আক্তার হোসেন আউশা এলাকার আবদুল মুনিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামের সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। রাতে এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাকে গ্রেপ্তার দাবি সাদা দ‌লের

এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান শান্ত নামের একজন মামলা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ ভোরে আক্তার নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার ৩ নম্বর আসামি। আক্তার ছাড়াও মামলায় আরও একাধিক এজাহারনামীয় আসামি রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্যসচিব নুরুর ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ইতিমধ্যে খবর পেয়েছি। কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো স্পষ্ট হয়। একটু পরে আমরা সবাই বসব।’

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ এবং মিডিয়া ল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9