রাজধানীতে ব্যবসায়ীর হাতের রগ কাটল দুর্বৃত্তরা

০৯ মার্চ ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে দোকান খুলতেই মুদিদোকানি রুহুল আমিনকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (৯ মার্চ) ভোর ছয়টার দিকে ৮/ক শান্তিবাগ পানির পাম্পের কাছে এ ঘটনা ঘটে। পরে সকাল সোয়া আটটার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। বর্তমানে শাজাহানপুর এলাকায় ভাড়া থাকেন। 

আহত মুদিদোকানির শ্যালক আমানুল্লাহ জানান, শান্তিবাগ পানির পাম্পের কাছে মুদি দোকানের ব্যবসা করেন তার ভগ্নিপতি। আজ (রোববার) ভোর ছয়টার দিকে দোকান খুলে বসেছিল তার ভগ্নিপতি। এ সময় অজ্ঞাতপরিচয় ২-৩ জন দুর্বৃত্ত দোকানে এসে চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে দুই হাতের রগ কেটে দেয় এবং পায়ে ও বুকে আঘাত করে গুরুতর আহত করেন তার ভগ্নিপতিকে। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই মুদি ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগ: আইন
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close