বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩ 

০৮ মার্চ ২০২৫, ০১:২৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে © সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় বিএনপির একটি অফিসে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়েছেন।  শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শিংগাশোলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। 

আহতরা হলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু মোল্যা, গোবরা গ্রামের বিএনপিকর্মী নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী। এর মধ্যে সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোবরা বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপির অফিসটিতে কয়েকজন নেতা-কর্মী বসে ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান সোহাগ বলেন, রাত ১০টার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ  বিষয়ে ওসি সাজেদুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এখনো কোনো মামলা হয়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close