‘ধর্ষণের’ শিকার শিশুটি লাইফ সাপোর্টে

০৭ মার্চ ২০২৫, ১১:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান শিশুটির মামা ইউসুফ বিশ্বাস।

তিনি বলেন, ‘শিশুটিকে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’

পরিবারের দাবি, বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ওই শিশু। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি থানায়।

এদিকে এ ঘটনায় শিশুটির দুলাভাই এবং তার বাবাকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় এখনো মামলা হয়নি।  এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। 

এর আগে শিশুটি মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সে অচেতন হয়ে পড়লে বোনের শাশুড়ি তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে বেশ কিছু চিহ্ন রয়েছে।  তার জরায়ুকে রক্তক্ষরণ হয়েছে।

সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 
  • ১৯ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর
  • ১৯ এপ্রিল ২০২৬
‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে এসএসসি পরীক্ষার্থীরা’
  • ১৯ এপ্রিল ২০২৬
সাজেদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন আগামীকাল পর্যন্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির বিডিএস প্রফের সময়সূচি প্রকাশ
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফেতে আমন্ত্রণ অধিনায়ক আফঈদার
  • ১৯ এপ্রিল ২০২৬