কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৭ মার্চ ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের কর্মকারপাড়ার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ছাত্রীর নাম তিথি দত্ত (২০)। তিনি উচ্চশিক্ষা গ্রহণের চেষ্টা করছিলেন। ১ মার্চ তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং পরীক্ষার পর পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরে আসেন।

তিথির বাবা উত্তম কুমার দত্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শেরপুরের মির্জাপুর শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত। পরিবার নিয়ে তিনি কর্মকারপাড়ার সরকার প্যালেস নামের একটি বাসার দোতলায় ভাড়া থাকতেন।

তিথির পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টার দিকে তিথির মা রূপালী দত্ত ওয়াশরুমে যাওয়ার সময় মেয়ের কক্ষের লাইট জ্বলতে দেখেন। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। তখন তিনি দেখতে পান, তিথি বেলকনির গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে পরিবারের কেউ নিশ্চিত কোনো তথ্য দেননি। তিথি দত্তের মানসিক অবস্থা বা কোনো বিশেষ চাপ ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close