নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক ১২

০৭ মার্চ ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১২ জনকে আটক

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১২ জনকে আটক © সংগৃহীত

রাজধানীর পল্টনে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ মিছিল থেকে ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে সিটিটিসি কার্যালয়ে নেওয়া হয়েছে, বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় রাখা হয়েছে।  

আজ শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে সংগঠনটির কর্মীরা। মিছিলে ‘খিলাফত প্রতিষ্ঠার’ পক্ষে স্লোগান দিতে থাকে তারা। পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করলেও মিছিলটি পল্টন মোড়ের দিকে অগ্রসর হয়। বিজয়নগর হয়ে পল্টন মোড়ে পৌঁছানোর পর পুলিশ ও সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও ১২টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আরও পড়ুন: নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, আমরা পল্টন মোড় এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১২ জনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মিছিলের প্রস্তুতির সময় হিযবুত তাহরীরের কর্মীরা মসজিদ চত্বর ছেড়ে রাস্তায় এসে জুমার নামাজ আদায় করে। নামাজের পরপরই তারা কালিমা খচিত সাদা ও কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চায় তারা। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের কড়া পদক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর অন্যতম: শি…
  • ১০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র …
  • ১০ মার্চ ২০২৬
উদ্বোধনের আগেই ধসে পড়ছে আশ্রয়ণ প্রকল্প, ঝুঁকিতে ১৮ ঘর
  • ১০ মার্চ ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ডিভিশনাল সেলস ম্যানেজার,…
  • ১০ মার্চ ২০২৬
অটোমেশনের আওতায় বিএমইউ হাসপাতালের ল্যাব সার্ভিস, কমবে ভোগান…
  • ১০ মার্চ ২০২৬
নিরাপদ সবজি উৎপাদনে দেশীয় জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবিতে ক…
  • ১০ মার্চ ২০২৬
close