নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

০৭ মার্চ ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
হিযবুত  তাহরীর মিছিল

হিযবুত তাহরীর মিছিল © টিডিসি ফটো

রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। পূর্বঘোষিত মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে এ  মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠনটি। মিছিলটি ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। এসময় বিভিন্ন ব্যানার হাতে খিলাফত-খিলাফত স্লোগান দেন তারা।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে পল্টন মোড় থেকে পানির ট্যাংকির দিকে এগিয়ে যায় নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা। দুপুর ২টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী।

এর আগে, সকাল থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নামাজ পড়ার উদ্দেশ্যে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করেন তারা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল হিযবুত তাহরীর। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে তারা। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। 

ট্যাগ: পুলিশ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬