ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি, বাঁচাও-বাঁচাও বলে চিৎকার

০৭ মার্চ ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
জব্দকৃত মোটরসাইকেল

জব্দকৃত মোটরসাইকেল © সংগৃহীত

নাটোরের লালপুরে মুজাহার আলী নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে    দুর্বৃত্তরা। তবে গায়ে কোনো গুলি না লাগায় প্রাণে বেঁচে গেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে  এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দুটি মোটরসাইকেলে ছয়জন লোক এসে মুজাহার মেম্বারের বাড়ির সামনে থামে। এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। জীবন বাঁচাতে তিনি বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করেন। তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close