তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, বোনের শ্বশুর আটক

০৭ মার্চ ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ৩য় শ্রেণিতে পড়ুয়া ছোট বোন। বৃহস্পতিবার (৬ মার্চ)  শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে,  রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে আসে ভুক্তভোগী ওই শিশু। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।  তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে  শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির ছোট চাচা বলেন, চার-পাঁচ মাস আগে বড় ভাতিজিকে বিয়ে দেওয়া হয়। সুযোগ পেলে তার শ্বশুর হিটু শেখ তাকেও বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন বলে শুনেছি। যার কারণে বড় ভাতিজি বাপের বাড়িতে চলে এসেছিল। পরে তাকে বুঝিয়ে আবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

শিশুটির ধর্ষণের ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর জড়িত বলে দাবি করছে শিশুটির পরিবার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হিটু শেখকে আটক করেছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ইতোমধ্যে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। অভিযুক্ত হিটু শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অচিরেই বিস্তারিত ঘটনা প্রকাশ করা হবে। 

আওয়ামী আমলের সব সার ডিলার বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে ছয় সাংবাদিককে হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ 
  • ২৩ এপ্রিল ২০২৬
শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ বৈছাআ মুখপাত…
  • ২৩ এপ্রিল ২০২৬
বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে উঠে গেল বাস, নি…
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক
  • ২৩ এপ্রিল ২০২৬