নোয়াখালীতে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

০৫ মার্চ ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
গ্রেপ্তার দম্পতি

গ্রেপ্তার দম্পতি © টিডিসি

নোয়াখালীর সদরে দুই হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তারা সম্পর্কে পেশাদার মাদক কারবারি। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দম্পতি হলেন এরশাদ উল্যাহ (৩৮) ও নাজমা আক্তার (৩৯)। আজ বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। 

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। ইয়াবা বিক্রির খবর শুনে রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে আটক করা হয়। এ সময় দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি ও নোয়াখালীতে একটিসহ দুটি মাদকের মামলা রয়েছে।  
 
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক বলেন , এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ: আইন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close