বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
নোয়াখালী সেনবাগ থানা

নোয়াখালী সেনবাগ থানা © সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আমিন উল্লাহ (৬০) পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনার পর অভিযুক্ত বড় ভাই নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যায়। ওই সময় ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যাহকে বুকে আঘাত করে। তাৎক্ষণিক বাড়ির লোকজন গুরুত্বর আহত আমিন উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত আবদুল মোতালেব পালিয়ে গেছেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence