গৃহবধূকে কুপিয়ে হত্যা, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যুবক আটক 

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা © প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে সীমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমাম হোসেন (২০) নামে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে  আমবাগিচা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম

স্থানীয়রা জানান, ইমাম হোসেন আমবাগিচা বৌবাজার এলাকায় ভাড়া থাকেন। পাশেই গৃহবধূ সীমা আক্তারের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার সন্ধ্যায় ইমাম সীমার সঙ্গে দেখা করতে যান। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ইমাম। সীমার চিৎকার শুনে আশপাশের লোকজন ইমামকে আটক করে পুলিশে খবর দেয়। আহত সীমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ইমাম হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইমাম হোসেনের বাড়ি ভোলায়। সেখানকার একটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে স্নাতকে ভর্তি হতে ঢাকায় এসেছেন।’

ইরানের হামলায় সৌদিতে ১২ মার্কিন সেনা আহত, দুজনের অবস্থা গুর…
  • ২৮ মার্চ ২০২৬
কিউএস বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে আবারও স্থান পেল চুয়েটের পিএমই…
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৮ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence