ঢাবি ক্যাম্পাসে ব্যাগের ভেতর মিলল নবজাতকের লাশ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মোড়ে রাস্তার পাশ থেকে প্লাস্টিক ব্যাগে মোড়ানো একদিন বয়সী মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করার কথা জানিয়েছেন শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরই ওই নবজাতকটিকে কে বা কারা ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে‌।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬