ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদী বরখাস্ত

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার

সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার © সংগৃহীত

বিনা অনুমতিতে চাকরিতে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বিপ্লব কুমারকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

মেহেদী হাসানকে নিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরও পড়ুন: গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ গার্ডের বিরুদ্ধে

সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।  ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন অনেকে, এতে আহতের সংখ্যাও অনেক। এসব ঘটনায় এরই মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। চাকরিচ্যুত হয়েছেন অনেকে। 

ট্যাগ: আইন
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close