বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই করল দুর্বৃত্তরা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
দুর্বৃত্তদের হামলা

দুর্বৃত্তদের হামলা © সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। হামলাকারীরা তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এ বিষয়ে রামপুরা থানা-পুলিশের ডিউটি অফিসার মো. মহসিন গণমাধ্যমকে বলেন, ‘রাস্তা আটকে এক ব্যক্তিতে হাতে ও পায়ে গুলির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টহল টিম গিয়েছে। সেখানে ওসিসহ ঊর্ধ্বতনরা রয়েছেন। ভুক্তভোগী ব্যক্তি একজন স্বর্ণ ব্যবসায়ী বলে শোনা যাচ্ছে।’

ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অলংকার নামে আমার জুয়েলারি দোকান আছে। রাতে দোকান বন্ধ করে দুইশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।’

ট্যাগ: ছিনতাই
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close