নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
আজিজুর রহমান আজাদ

আজিজুর রহমান আজাদ © সংগৃহীত

আশুলিয়ার জিরাবোর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। তিনি ছাড়াও তার মা ও স্ত্রী  গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।

তপু খান বলেন, ‘রবিবার ভোরবেলায় ঘটনাটি ঘটেছে। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।’

মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, ‘আপাতত চিকিৎসা চলছে। আজাদের পায়ে তিনটি গুলি লাগে। তার জ্ঞান ফিরেছে। ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।’

ধানক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬