ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
নিহত ফাহিম আহমেদ মুন

নিহত ফাহিম আহমেদ মুন © সংগৃহীত

ভোলা জেলা শহরের বাংলা স্কুল মাঠে অবস্থিত ভাসানী মঞ্চ থেকে ফাহিম আহমেদ মুন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ফাহিম আহমেদ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তার পরিবার ভোলা জেলা শহরের কাঁচাবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল শুক্রবার বিকেলে বাসা থেকে বের হন ফাহিম। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় লোকজন ফাহিমের মরদেহটি ভাসানী মঞ্চে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফাহিম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্যাগ: আইন
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close