রাজশাহীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৭

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের টিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষের খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)উত্তম চন্দ্র দেব দ্যা ডেইলি ক্যাম্পাস'কে বলেন, সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ: আইন
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close