উত্তরায় দম্পতির ওপর হামলা: স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
এক দম্পতির ওপর ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করছেন দুজন

এক দম্পতির ওপর ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করছেন দুজন © ফেসবুকের ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এক দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হামলা ঘটেছে। এ সময় স্বামীকে বাঁচাতে রামদার সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। আর ধারাল অস্ত্রের সামনে চলে এসেছেন স্ত্রী। এ সময় স্বামীকে বাঁচাতে হাত জোর করে আঁকুতি জানাচ্ছেন তিনি। স্বামীকে বাঁচাতে স্ত্রীর এমন সাহসিকতাকে স্যালুট জানাচ্ছেন অনেকে। নেট-দুনিয়ায় প্রসংশায় ভাসছেন ওই নারী।

আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে বলেন, একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। এ সময় পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তারাও এর প্রতিবাদ করেন। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে দম্পতির ওপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।

আরও পড়ুন: সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

এ ঘটনায় হামলার শিকার নাসরিন আক্তার ইপ্তি (২৮) আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে থানায় মামলা করেছেন। 

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ট্যাগ: আইন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close