হত্যা মামলায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
শিহাবউদ্দিন

শিহাবউদ্দিন © সংগৃহীত

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার ড. শিহাবউদ্দিন (৫৪) আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের বাসিন্দা এবং আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। 

শিহাবউদ্দিন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্টের পর কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, ড. শিহাবউদ্দিনকে স্থানীয় প্রতাপনগর এলাকায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ: আইন
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close