আওয়ামী লীগ সমর্থকদের হামলা, সারা রাত থানা পাহারা দিল সেনাবাহিনী

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
টুঙ্গিপাড়া থানার নিরাপত্তায় সেনাবাহিনী

টুঙ্গিপাড়া থানার নিরাপত্তায় সেনাবাহিনী © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্দেহে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনার পর নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছিল সেনাবাহিনী। গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে আজ সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেখানে অবস্থান করেন সেনা সদস্যরা। 

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৭৫ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, আটক ১৬

গতকাল রবিবার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির কাছেই আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় পুলিশ একজনকে আটক করে। পরে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। হামলায় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ: আইন
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close