নোয়াখালীতে প্রকাশ্যে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা

নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এন. এন ইয়াছিনকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ডা. রেজাউল হকের বিরুদ্ধে। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পন্ডিতেরহাট বাজারে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীদের মতে, বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বিএনপি নেতা রেজাউল হক তার ছেলে তানভীর হোসেন শুভকে সভাপতি বানাতে চেয়েছিলেন। তবে বয়স কম হওয়ায় অন্য তিনজনের নাম তালিকায় পাঠানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল হক প্রধান শিক্ষককে রাস্তায় আটকে প্রকাশ্যে গালিগালাজ করেন এবং একপর্যায়ে কিল-ঘুষি মারেন।  

ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটে আসে। ক্ষোভে তারা অভিযুক্ত বিএনপি নেতার ফার্মেসি দোকানে ভাঙচুর চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে রেজাউল হককে উদ্ধার করে।  

তবে অভিযোগ অস্বীকার করে রেজাউল হক বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি, তবে তিনি প্রধান শিক্ষককে কিছুটা গালমন্দ করেছেন। তার দাবি, তিনি দীর্ঘদিন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছিলেন, অথচ তার ছেলের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।  

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিভাবকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close