রাঙামাটিতে পাঁচ ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ AM
আহতদের কয়েকজন

আহতদের কয়েকজন

চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়িতে পাঁচ ছাত্রলীগের নেতা-কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. পারভেজ (২৩), মো. সাকিব (২২), মো. জীবন ১৯), সাধারণ সম্পাদক মো. খোকন (২৫) ও ছাত্রলীগকর্মী মোস্তফা এলমান।

আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রুবেল আলম জানান- শুক্রবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা নির্বাচনী অফিসে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন স্থানীয় যুবদলের নেতা মো ফারুক ও মঈনুদ্দীন বাবুলের নেতৃত্বে যুবদলের কর্মীরা। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র ও রট দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গুরুতর আহত ‍হয়।

খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ছুটে আগেই তারা পালিয়ে যায়। আহত ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুরুল ইসলাম জানান,  বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬