কারাগারে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ

২৩ জানুয়ারি ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ © লোগো

ঝালকাঠি কারাগারের কারারক্ষীদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ওই কারাবন্দীকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাতে ব্যান্ডেজ লাগানো অবস্থায় হাজির করে বিষয়টি নিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী।

জানা গেছে, কারাবন্দীর নাম মো. জুবায়ের হোসেন (৩৫)। তিনি শহরের পূর্ব চাঁদকাটি এলাকার বাসিন্দা এবং ঝালকাঠি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি। স্থানীয় বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় প্রায় দুই মাস ধরে কারাগারে আছেন তিনি। গতকাল ওই মামলায় জুবায়েরের হাজিরার তারিখ ছিল।

বিষয়টি নিশ্চিত করে জুবায়েরের আইনজীবী বনি আমিন বাকলাই বলেন, ঘটনাটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক মো. মনিরুজ্জামান।

জুবায়েরের বরাতে তার আইনজীবী অভিযোগ করেন, জেলা কারাগারে বিভিন্ন অজুহাতে তার মক্কেলের (জুবায়ের) কাছে অর্থ দাবি করে আসছিলেন কারারক্ষীরা। এতে রাজি না হওয়ায় ১৭ জানুয়ারি কারাগারটির সুবেদার সোহাগ হোসেন, প্রধান কারারক্ষী আলাউদ্দিন মিয়া, কারারক্ষী ইদ্রিস মিয়া, গিয়াস উদ্দিন, শামীম হোসেন, নুরুল হক ও মুসা মিয়া কয়েক দফায় জুবায়েরকে মারধর করেন। এতে তার ডান হাতটি ভেঙে যায়।

জুবায়েরের ভাই হুমায়ুন কবির বলেন, ‘উপর্যুপরি মারধরের পরও আমার ভাইকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে যখন জুবায়ের ব্যথায় কাতরাচ্ছিল, তখন কারা কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। আমার ভাই অসুস্থ, এরপরও তাকে কারাগারের হাসপাতালে রাখে নাই তারা।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঝালকাঠি কারাগারের জেল সুপার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, ‘কোনো কারারক্ষীই জুবায়েরকে মারধর করেননি। ওয়ার্ডে খাবার নিয়ে কয়েদিদের সঙ্গে তর্কবিতর্ক করেছিলেন জুবায়ের। একপর্যায়ে তারা নিজেরাই সংঘর্ষে জড়ান। এতে জুবায়ের আহত হন। সেই সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের এক কারারক্ষীও আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হন।’

ট্যাগ: কারাগার
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আকস্মিকভাবে পরিবর্তন 'অত্যন্ত …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence