প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিলো ছাত্রী

২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল © সংগৃহীত

প্রেমিকের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শারমিন আক্তার পপি (২০) নামে এক ছাত্রী। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

পপি শনির আখড়া নবারুণ স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। নিহত শারমিন আক্তার পপি শনিরআখড়া কাজিরগাঁও এলাকার আব্দুস সোবহানের মেয়ে।

নিহতের বাবা আব্দুস সোবাহান জানান,পরিবারের অন্যদের কাছ থেকে জানতে পারি একটি ছেলের সঙ্গে শারমিনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার ওই ছেলের সঙ্গে শারমিনের ঝগড়া হয়। সেই অভিমানে দুপুরে বাসায় নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁসি দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
close