রাজধানীতে দুজনকে কুপিয়ে কোটি টাকা ছিনতাই 

২২ জানুয়ারি ২০২৫, ০২:২১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর গুলশানে মানি এক্সচেঞ্জের দুই ব্যক্তিকে কুপিয়ে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে গুলশান-২ ডিসিসি মার্কেটের সামনে বরুণ বর্মন মার্কেটের 'সিটি মানি এক্সচেঞ্জে' এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,  সিটি মানি এক্সচেঞ্জের মালিক আ. কাদের শিকদার (৩৫) ও তার শ্যালক আমির হামজা (২৫)। 

 আহত কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, বড় ভাই ব্যবসা প্রতিষ্ঠান (সিটি মানিটারি এক্সচেঞ্জ) বন্ধ করে আমির হামজাকে সঙ্গে করে মোটরসাইকেলে করে গুলশান-১ বাসায় ফিরছিলেন। তারা সেখান থেকে কিছুদূর যেতেই ডিসিসি মার্কেটের সামনে ১৫ থেকে ২০ জন তাদের মোটরসাইকেলটির গতিরোধ করে প্রথমে রড দিয়ে আঘাত করে ফেলে দেয়। পরে হেলমেট ও ইট দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে তাদের কুপিয়ে আহত করে। এসময় তাদের কাছে থাকা নগদ প্রায় কোটি টাকাসহ ব্যাগটি নিয়ে যায়। 

এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মারুফ আহমেদ বলেন, 'আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে ২৫ হাজার ইউএস ডলার, ২০ হাজার ইউরো এবং নগদ ৮০ লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় হবে।'

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close