ভুয়া টিকিট বিক্রয়কালে বহিরাগতকে আটক করলো জাবি ছাত্রলীগ

২৫ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভুয়া টিকিট বিক্রয়কালে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে আটক করা হয়।  আটককৃত রাজিবুল হক (২৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বনাম গণবিশ্ববিদ্যালয় আয়োজিত ক্রিকেট ম্যাচের কথা বলে ১০০ টাকা মূল্যের টিকিট বিক্রি করছিলেন রাজিুবল। তার কাছে থাকা টিকিটে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নাম উল্লেখ ছিলো। জুয়েল রানার নাম দেখে শাখা ছাত্রলীগের এক নেতা তাকে সন্দেহ করেন। পরে পরিচয় জানতে চাইলে রাজিবুল বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ, তাই টাকা কালেকশন করছি।’ ঘটনা জানতে পেরে শাখা ছাত্রলীগের সভাপতি সেখানে উপস্থিত হন। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন ছাত্রলীগ সভাপতি।
এ সময় তার কাছে শতাধিক অবিক্রিত টিকিট ও একাধিক অবৈধ আইডি কার্ড পাওয়া যায়।

এ ব্যাপারে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘আমার নাম বলে একজন টিকিট বিক্রি করছিলো। কিন্তু আমি তাকে চিনি না। পরবর্তীতে আমার কর্মীরা তাকে ধরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করে। ’

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬