এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেফতার ১

১২ জানুয়ারি ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, 'মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে নির্মমভাবে আহত করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।'

এ ঘটনায় ব্যবসায়ী সমিতিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ মতবিনিময় করেছেন বলেও ওই ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close