জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে

৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
ফেনীতে আন্দোলন চলাকালীন সময়ের চিত্র

ফেনীতে আন্দোলন চলাকালীন সময়ের চিত্র © সংগৃহীত

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান এই আদেশ দেন।

এর আগে, সোমবার (৩০ ডিসেম্বর) ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও মো. ফারুক আসামিদের  রিমান্ড চেয়ে আবেদন করেন।  

আদালত সূত্রে জানা যায়, শ্রাবণ হত্যা মামলায় বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের দুই দিনের রিমান্ড এবং সবুজ হত্যা মামলায় ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একই মামলায় আরও তিন আসামি—আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আবুল খায়ের, এবং ছাত্রলীগ নেতা ইমরান হাসান ফাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন বলেন, 'ফেনী মডেল থানায় করা পৃথক দুইটি মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ড আবেদন করেন। আদালত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি চলাকালে অস্ত্রধারীরা ছাত্র-জনতার ওপর গুলি চালালে ৯ জন নিহত হন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলাকারীদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬