ঘুমের ওষুধ খাইয়ে ৭ জনকে কুপিয়ে হত্যা করেন ইরফান: র‍্যাব

২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
গ্রেপ্তার আকাশ মণ্ডল ইরফান

গ্রেপ্তার আকাশ মণ্ডল ইরফান © সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবাহী এমভি আল বাখেরা জাহাজে সাতজনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) ঘাতক আকাশ মণ্ডল ইরফানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে র‍্যাব দাবি করে, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ আট মাস ধরে কোনো বেতন-ভাতা দিতেন না। এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন। এসবের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান সবাইকে হত্যা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেয়া তথ্যমতে র‍্যাব আরও দাবি করে, জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি তিন পাতা ঘুমের ওষুধ কেনেন। আর যে চায়নিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয়, সেটি আগেই জাহাজে ছিল। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল।

র‍্যাব দাবি করে বলে, হত্যার দিন রাতের খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সেই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে হাতে গ্লাভস পরে চায়নিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করেন ইরফান।

ইরফানের কাছ থেকে পাওয়া তথ্যমতে র‍্যাব দাবি করে, ইরফান যখন সবাইকে কুপিয়ে হত্যা করে তখন জাহাজ মাঝনদীতে নোঙর করা ছিল। পরে সবার মৃত্যু নিশ্চিত করে নিজে ট্রলার চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য ট্রলার দিয়ে তিনি পালিয়ে যান।

আরও পড়ুন: চাঁদপুরে জাহাজে ৭ খুন: সেই ইরফান গ্রেপ্তার

র‍্যাবের ভাষ্য, মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান জাহাজের সবাইকে হত্যা করেন।

খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল।

এদিকে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ‘ডাকাত দলকে’। মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলাটি করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। এ তথ্য নিশ্চিত করেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন।

এর আগে গত সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় এমভি আল-বাখেরা নামে সারবাহী একটি জাহাজ থেকে ৫ জনকে মৃত ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: বিএনপি নেতার নেতৃত্বে রাতের আঁধারে ধান কেটে নেয়ার অভিযোগ

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পণ্যবাহী জাহাজটি  চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে যাত্রা করে। এর মধ্যে কোম্পানির মালিক শিপন বাখেরা জাহাজে ফোন করে কাউকে পাননি। এতে সন্দেহ হয় মালিকপক্ষের। জাহাজের অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জেনে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের অন্য জাহাজ মুগনি-৩ থেকে যোগাযোগ করার জন্য বলা হয়। ওই সময় মুগনি-৩ জাহাজটি মাওয়া থেকে ঘটনাস্থল দিয়ে অতিক্রম করার সময় বাখেরা নামের জাহাজটিকে দেখতে পায়। ওই সময় তারা জাহাজের লোকদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। ফোন পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাহাজ থেকে নিহত ও আহতদের উদ্ধার করেন।

ইরানের হামলায় সৌদিতে ১২ মার্কিন সেনা আহত, দুজনের অবস্থা গুর…
  • ২৮ মার্চ ২০২৬
কিউএস বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে আবারও স্থান পেল চুয়েটের পিএমই…
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৮ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence