ছাত্রীকে যৌন নিপীড়ন, চাকরিচ্যুত শাবিপ্রবি শিক্ষক

১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯ AM
চাকরিচ্যুত সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহা

চাকরিচ্যুত সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহা

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযাগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে চাকরিচ্যুত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।একাধিক সিন্ডিকেট সদস্য চাকরিচ্যুতির বিষয়টি  নিশ্চিত করেন।

জানা যায়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১০তম সভায় প্লাবন চন্দ্র সাহাকে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযাগে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পরে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়।

একাধিক সিন্ডিকেট সদস্য জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের এক ছাত্রী প্লাবন চন্দ্র সাহা বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করলে তা তদন্তের নির্দেশ দেয়া হয়। প্রতিবেদনে বিষয়টি প্রমাণিত হওয়ায় শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১১তম সভায় তাকে চাকরিচ্যুত করা হয়।

 

হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬