ছাত্র আন্দোলনে হামলা: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
আব্দুল আলীম

আব্দুল আলীম

টাঙ্গাইলের কালিহাতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় উপজেলা সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে সল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া।

আটক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম (৫২) সল্লা ইউনিয়নের দেউপুর এলাকার বাসিন্দা এবং সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুইবার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

ওসি আবুল কালাম ভুঁইয়া বলেন, গত আগস্টে ৫ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close