ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল মায়ের

২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নরসিংদীর বেলাব উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাফিয়া বেগম আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। 

এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন তার ভাই তোফাজ্জল হোসেন সুজনের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামি করে বেলাব থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাফিয়া বেগম বাড়ির আঙিনা পরিষ্কার করার সময় সুজন তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় তার মা প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। দায়ের আঘাতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন সাফিয়া। তখন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (বেলাব-রায়পুরা) সার্কেল আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগে ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হলেও মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে আসামি তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬