গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: চালকসহ দুজনের শরীরে পাওয়া গেছে অ্যালকোহল

২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
গ্রেপ্তার তিন আসামিকে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করে পুলিশ

গ্রেপ্তার তিন আসামিকে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করে পুলিশ © সংগৃহীত

পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালকসহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) গ্রেপ্তার তিনজনের ডোপ টেস্ট করা হয়।

জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানান, প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের (২০) শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের (২২) শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপরজন আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল–জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।

এদিকে রূপগঞ্জ থানা-পুলিশ গাড়িচালকসহ গ্রেপ্তার এই তিনজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিচারক আগামী রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন: রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তার মুবিন আল মামুন রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। মিরাজুল করিম রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে এবং আসিফ চৌধুরী উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে। তাঁরা তিনজনই শিক্ষার্থী। তাঁদের প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে মদের একটি খালি বোতল ও বিয়ারের একটি ক্যান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আসামিদের কারাগারে পাঠানোর কথা জানিয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা তিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন: পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফিটের নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষার্থী গুরুতর আঘাত পান। 

তাঁদের মধ্যে বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর মুহতাসিমের দুই সহপাঠী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহাকে (২২) দ্রুত ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। মেহেদী বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence