রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

২০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩ © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র মোহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে।

আহত শিক্ষার্থীরা হলেন, বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। মাসুদসহ তারা তিনজনই বুয়েটের সিএসই বিষয়ে দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

৮৯ বছরে না ফেরার দেশে নরওয়ের রাজা হারাল্ড 
  • ২৮ আগস্ট ২০২৬
ব্র্যাকে চাকরি, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা
  • ২৮ আগস্ট ২০২৬
বিডিজবসে চাকরি, আবেদন করতে পারবেন শুধু নারীরা
  • ২৮ আগস্ট ২০২৬
নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬