নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM
কর্মশালায় অন্যদের সঙ্গে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান

কর্মশালায় অন্যদের সঙ্গে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান © টিডিসি

নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারিদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল বিভাগীয় শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান।

আরও পড়ুন: অধ্যাপক লুৎফরকে প্রত্যাখ্যান করে বিবৃতি সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের, আগের ভিসিকে পুনর্বহাল দাবি

কর্মশালায় পবিপ্রবির শিক্ষক, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক পোল্ট্রি খামারি, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং খামার ব্যবস্থাপনায় খাদ্যের গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪৪ কর্মী নিয়োগ দেবে ১৯ পদে, আবেদন ৮…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ বাংলাদেশি আটক
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে : পানিসম্পদমন্ত্রী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পেছাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে বৈঠক, ৩০ কর্মসূচিতে যোগ দিয়েছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬